গতকাল তৃণমূলের ডাকা "সংহতি দিবস" পালন র্যালিতে ছাত্রছাত্রীদের যোগ দিতে মানা করায় আজ ITI কলেজের শিক্ষককে মারধোর করে বেশকিছু তৃণমূলে আশ্রিত দুস্কৃতি বলে অভিযোগ। তাই ITI কলেজের ছাত্রছাত্রীরা আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে অবশেষে লাঠি চার্জ করে পুলিশ। বেশ কিছু ছাত্রীদের গ্রেফতার করা হলে পড়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
ঘটনায় আহত শিক্ষক দেব দাস মাঝি জানান, আজ একটি ছেলে মোটরবাইকে করে এসে ITI মোড়ের কাছে আমাকে মেরে চলে যায়, এমনকি আমার জামা কাপর ছিঁড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন আমি অনুমান করেছিলাম এমন কিছু একটা হবে। কারন আমাকে ফোনে হুমকি দেওয়া হয়। তার অভিযোগ তৃণমূলের কাউন্সিলার প্রসেনজিত ঘোষ তাকে চাপ সৃষ্টি করে যে কোন মিটিং মিছিলে কলেজের ছাত্র সাপলাই দিতে হবে। কিন্তু তিনি তার বিরোধ করে বলেন ইন্সটিটিউটে কোন রকম রাজনিতি চলবে না। এরপর থেকে শুরু হয় তাকে ফোনে হুমকি দেওয়া। এমনকি কলেজের প্রিন্সিপাল কেউ ফোন করা হয় এই বিষয়ে। এমনকি বেশকিছু বহিরাগত ছাত্র ও এক শিক্ষক ছাত্রদের ক্লাস করতে দেয় না কলেজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রায় দিন বলে তিনি অভিযোগ করেন। আজ তার উপরে হামলার কারন হিসেবে তিনি জানান, সেহেতু গতকাল তিনি ছাত্র সাপলাই দেননি তাই আজ তার উপরে হামলা চালানো হয়।
কলেজের ছাত্রছাত্রী জানান, গতকাল তৃণমূলের ডাকা মিছিলে না যাওয়ার কারনে তাদেরকে বার বার হুমকি দেওয়া হয়। এমনকি তাদের কলেজের শিক্ষক দেব দাস মাঝির অপর আজ হামলা চালানো হয়। তাই তারা আজ পথ অবরোধ করে। যারা তাদের শিক্ষককে মেরেছে তারা তাদের শাস্তির দাবি করেছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/eP7_eizHWsE